আরও এক সপ্তাহ বন্ধ থাকবে ফক্সকন

৪ ফেব্রুয়ারি, ২০২০ ২৩:৫৯  
করোনা ভাইরাসের জেরে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের প্রায় সকল ধরণের উৎপাদন বন্ধ রেখেছে অ্যাপলের আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকন। এবার আরও এক সপ্তাহ সেটি অব্যহত রাখার কথা জানিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট। দীর্ঘ মেয়াদে ফক্সকনের উৎপাদন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির ক্লায়েন্টদের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে অ্যাপলের। এর ফলে ক্লায়েন্টরা তাদের গ্রাহকদের কাছে ডিভাইস সরবরাহ করতে পারছে না। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপলও তাদের সকল স্টোর এবং কার্যালয় বন্ধ রেখেছে। বিশ্বের সকল আইফোনের প্রায় অর্ধেক ফক্সকনের ‘আইফোন সিটি’ চীনের ঝেংহাউ শহরে তৈরি হয়েছে বলে কথিত রয়েছে, যেখানে প্রায় সাড়ে তিন লাখ মানুষ আইফোন তৈরিতে কাজ করে। উল্লেখ্য, করোনা ভাইরাসে ইতিমধ্যে ২০ হাজারের অধিক লোক আক্রান্ত হয়েছে। আর এই ভাইরাসে মারা গেছে প্রায় ৪০০ জন লোক। ডিবিটেক/বিএমটি